ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আয়োজন করে। রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও ড্যানিশ রেড ক্রসের কারিগরি সহযোগিতায় রোববার সারাদিন এ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মোট ১৪৩ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
Category Archives: Press Release
ঢাকা, ২ নভেম্বর ২০২৬: ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় জাতীয় সদর দপ্তরে আয়োজিত অভিযানে অংশ নেন সোসাইটির মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম। এসময় ব্যারিস্টার মো. আবদুস সালাম
ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) স্বাস্থ্য অধিদপ্তরকে ৫০,০০০ ডেঙ্গু এনএস১ (NS1) টেস্ট কিট, ৭০,০০০ ব্যাগ নরমাল স্যালাইন, ১৫,০০০ ব্যাগ বেবি স্যালাইন এবং স্যালাইন সেট হস্তান্তর করেছে। এ ছাড়া, ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালকে ৫,০০০ ব্যাগ নরমাল স্যালাইন প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট
ঢাকা, ১ অক্টোবর ২০২৬: ডেঙ্গু রোগীর চিকিৎসায় হাসপাতালগুলোর ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ ও প্রতিরোধমূলক সামগ্রী সরবরাহ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (IFRC)-এর ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি ফান্ড (DREF) এবং আমেরিকান রেড ক্রসের সহায়তায় এই সহায়তা দেওয়া হয়। আজ
The Bangladesh Red Crescent Society will provide one-time cash assistance of Tk 10,000 each to 2,500 vulnerable dengue-affected households as part of a six-month response targeting about 300,000 people. Supported by the International Federation of Red Cross and Red Crescent Societies’ Disaster Response Emergency Fund, the initiative comes amid a sharp rise in dengue cases
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এবং তাদের পার্টনাররা যৌথভাবে ছয় মাসব্যাপী জরুরি ডেঙ্গু মোকাবিলা কার্যক্রম শুরু করেছে। এ উদ্যোগের আওতায় উচ্চ ঝুঁকিপূর্ণ ও সংক্রমণ প্রবণ এলাকাগুলোর প্রায় তিন লাখ মানুষকে বিভিন্নভাবে সহায়তা দেওয়া হবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আইএফআরসি’র
ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১০ হাজার মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নেপাল দূতাবাসে নেপালের মাননীয় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর হাতে এ সহায়তার চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম। এ বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির
ঢাকা, ২৩ জুলাই ২০২৬: দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, বিশেষ করে সংকেটে থাকা সাধারণ ও গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের “বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা-২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথির
Dhaka 22 July 2026: The Embassy of the People’s Republic of China in Bangladesh has contributed USD 100,000 to the Bangladesh Red Crescent Society (BDRCS) to strengthen its emergency response for communities affected by the recent floods and landslides across the country. The humanitarian contribution was officially handed over by H.E. Mr. Yao Wen,
দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) আজ মিরপুরের কালশী এলাকায় ৭০০টি পানিবন্দী পরিবারের মাঝে জরুরি অখাদ্য ত্রাণসামগ্রী (নন-ফুড আইটেমস/এনএফআই) বিতরণ করেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির এ সহায়তা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিডিআরসিএস-এর কোষাধ্যক্ষ ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা), ব্যবস্থাপনা পর্ষদের
















