Category Archives: Press Release

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে কাতার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি (কিউআরসিএস) এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি)-এর যৌথ উদ্যোগে জন্মগত হৃদরোগে আক্রান্ত ৩শ’ শিশুকে বিনামূল্যে জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। “লিটল হার্টস ২০২৫” মেডিকেল ক্যাম্পেইনের মধ্য দিয়ে বিশেষায়িত একটি মেডিকেল টিম প্রায় ৩০০ শিশু স্ক্রিনিং

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রেড ক্রিসেন্ট’র গোলটেবিল বৈঠক

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫: “জলবায়ু সহনশীলতা জোরদারে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উদীয়মান ভূমিকা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) আয়োজিত বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক ও দেশীয় এনজিও,

নারায়ণগঞ্জে ২৮০০ পরিবারের মাঝে ডিগনিটি কিট বিতরণ করলো রেড ক্রিসেন্ট

নারায়ণগঞ্জ, ১৫ এপ্রিল ২০২৫: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুর্যোগপ্রবণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মর্যাদাসম্পন্ন, সুস্থ ও নিরাপদ জীবনযাপনে সহায়তা প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির Climate Change Adaptation (CCA) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিম্ন আয়ের ২৮০০ পরিবারের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়। প্রতিটি কিটে স্যানিটারি ন্যাপকিন, সাবান, ঢাকনাসহ বালতি, টর্চসহ বিভিন্ন স্বাস্থ্যসম্মত সামগ্রী রয়েছে

রেড ক্রিসেন্ট’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

২৬ মার্চ ২০২৫, ঢাকা: নানা আনুষ্ঠানিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পুর্তির এ আয়োজনের মধ্যে ছিলো জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ ও রক্ত সংগ্রহ কার্যক্রম। বুধবার সকাল ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে

দুর্যোগ পূর্বাভাস-ভিত্তিক আগাম সতর্কতা বিষয়ক ৪র্থ বিভাগীয় সংলাপ

খুলনা, ১৫ মার্চ ২০২৫: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহপ্রবণ জেলাগুলোর দুর্বলতা চিহ্নিতকরণ এবং পূর্বাভাসভিত্তিক মানবিক সহায়তা বিষয়ক কার্যক্রমকে আরো সমন্বিত করতে চতুর্থ বিভাগীয় পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (IFRC), সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (CDD), স্টার্ট নেটওয়ার্ক, সুইস রেড

বিডিআরসিএস চেয়ারম্যানের কক্সবাজার ক্যাম্পে বসবাসরত বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠীর মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন

কক্সবাজার, ১৩ মার্চ ২০২৫: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নব নিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.), ম্যানেজিং বোর্ডের সদস্য জনাব মুহাম্মদ তুহিন ফারাবী ও ডা. মাহমুদা আলম মিতু ক্যাম্পে বসবাসরত বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠীর জন্যে পরিচালিত সোসাইটি’র চলমান মানবিক কার্যক্রমসমুহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিডিআরসিএস-এর চেয়ারম্যান ও ম্যানেজিং বোর্ডের সদস্যগণ ক্যাম্প পপুলেশন মুভমেন্ট অপারেশন

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.)

ঢাকা, ৬ মার্চ ২০২৫: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। একইসঙ্গে ১১ সদস্যের এ্যাডহক ম্যানেজিং বোর্ড পুনর্গঠন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ ১৯৭৩ সনের ২৬ নং)-এর ৯ (১) বিধান

ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে রেড ক্রিসেন্ট’র ২ মাসব্যাপী কর্মসূচি

ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪: সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে দুই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ কর্মসূচীর আওতায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হবে। একইসাথে সিটি কর্পোরেশনের বিভিন্ন

রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম

১৪ নভেম্বর ২০২৪, ঢাকা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁদেরকে সোসাইটির গুরুত্বপূর্ণ দুটি পদে বোর্ড কর্তৃক দায়িত্ব প্রদান করা হয়।   ডক্টর জামিল আহমেদ

স্বাস্থ্য উপদেষ্টার সাথে রেড ক্রিসেন্ট এর নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ সদস্যগণের সাক্ষাৎ

ঢাকা, ১১ নভেম্বর ২০২৪: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নূরজাহান বেগম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ সদস্যগণ। সোমবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের ১০ জন নবনিযুক্ত সদস্য।

Skip to content