ঢাকা, ২৬ আগস্ট ২০২৫: বাংলাদেশ সরকারের মাধ্যমে চীন সরকার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অনুদান হিসেবে বন্যায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৮টি কন্টেইনারে ১৫ ধরণের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদান করেছে। এর মধ্যে রয়েছে ৫০০টি লাইফ ভেস্ট, ৫০০টি রেসকিউ হেলমেট, ৫০০ জোড়া রেসকিউ বুট, ৫০০ জোড়া হ্যান্ড গ্লোভস, ৩০০টি সামুদ্রিক ফার্স্ট এইড কীট, ২৫০টি রেসকিউ রোপ, ২৫০
Category Archives: Press Release
৬ আগস্ট ২০২৫, ঢাকা: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সেবিকা ও সর্বস্তরের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিজয় র্যালি কলেজ প্রাঙ্গন হতে শুরু করে হাসপাতালের বহির্বিভাগ হয়ে
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রেড ক্রিসেন্ট’র জরুরী সহায়তা ২১ জুলাই ২০২৫, ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরী মানবিক সহায়তা প্রদানে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আহতদের প্রাথমিক চিকিৎসা ও মনোঃসামাজিক সহায়তা প্রদান, উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সহায়তা, প্রয়োজনীয় রক্ত সংগ্রহ, রক্ত প্রদান ও রক্তদাতা ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্থদের পরিবারের সাথে যোগাযোগ
ঢাকা, ২৯ জুন ২০২৫: নানা আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা রক্ত কর্মসূচী। এ উপলক্ষে রোববার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের “শায়লা-হাফিজ” মিলনায়তনে সেরা ৪৭ রক্তদাতা ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল
৮ মে ২০২৫, ঢাকা: বর্ণাঢ্য নানা আয়োজনে “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস” উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ধারণ করে মানবসেবায় নিজেদেরকে নিয়োজিত করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় “মানবতার পাশে, একসাথে”। বৃহস্পতিবার সকালে সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয়
ঢাকা, ২০ এপ্রিল ২০২৫: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি (কিউআরসিএস) এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি)-এর যৌথ উদ্যোগে জন্মগত হৃদরোগে আক্রান্ত ৩শ’ শিশুকে বিনামূল্যে জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। “লিটল হার্টস ২০২৫” মেডিকেল ক্যাম্পেইনের মধ্য দিয়ে বিশেষায়িত একটি মেডিকেল টিম প্রায় ৩০০ শিশু স্ক্রিনিং
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫: “জলবায়ু সহনশীলতা জোরদারে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উদীয়মান ভূমিকা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) আয়োজিত বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক ও দেশীয় এনজিও,
নারায়ণগঞ্জ, ১৫ এপ্রিল ২০২৫: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুর্যোগপ্রবণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মর্যাদাসম্পন্ন, সুস্থ ও নিরাপদ জীবনযাপনে সহায়তা প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির Climate Change Adaptation (CCA) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিম্ন আয়ের ২৮০০ পরিবারের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়। প্রতিটি কিটে স্যানিটারি ন্যাপকিন, সাবান, ঢাকনাসহ বালতি, টর্চসহ বিভিন্ন স্বাস্থ্যসম্মত সামগ্রী রয়েছে
২৬ মার্চ ২০২৫, ঢাকা: নানা আনুষ্ঠানিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পুর্তির এ আয়োজনের মধ্যে ছিলো জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ ও রক্ত সংগ্রহ কার্যক্রম। বুধবার সকাল ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে
খুলনা, ১৫ মার্চ ২০২৫: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহপ্রবণ জেলাগুলোর দুর্বলতা চিহ্নিতকরণ এবং পূর্বাভাসভিত্তিক মানবিক সহায়তা বিষয়ক কার্যক্রমকে আরো সমন্বিত করতে চতুর্থ বিভাগীয় পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (IFRC), সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (CDD), স্টার্ট নেটওয়ার্ক, সুইস রেড
















