হাতিয়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

১৪ জানুয়ারি ২০২৬, নোয়াখালিঃ নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড়ের ঝুঁকি মোকাবেলায় জনগণের প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বাস্তবভিত্তিক ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারি সকাল ১১টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও জার্মান রেড ক্রসের সহায়তায় বাস্তবায়িত এসডিএসসি (SDSC) প্রকল্পের আওতায় নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষ জনাব এইচ এস সাইফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ পরিচালক জনাব আলাউদ্দিন পাটোয়ারী, হাতিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আনিসুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হাতিয়া-এর স্টেশন মাস্টার জনাব মোঃ জসিম উদ্দিন, বিডিআরসিএসের পি অ্যান্ড ডি বিভাগের টেকনিক্যাল অফিসার জনাব রাকিবুল আলম রাব্বি, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের প্রজেক্ট এসোসিয়েট জনাব আশীষ কুমার মন্ডল এবং এসডিএসসি প্রকল্প, নোয়াখালীর প্রজেক্ট এসোসিয়েট জনাব মোঃ গোলাম রাব্বানী।

মহড়ায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রাপ্তির পর করণীয়, আগাম সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং বিশেষভাবে শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে আশ্রয়ে নেওয়ার কৌশল বাস্তবচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়।

এই মহড়ায় এসডিএসসি প্রকল্পের আওতাধীন ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা ইউনিটের ১১০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও প্রায় ৫০০ জন সাধারণ দর্শনার্থী মহড়াটি প্রত্যক্ষ করেন।

Skip to content