ঢাকা, ২৯ জুন ২০২৫: নানা আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা রক্ত কর্মসূচী। এ উপলক্ষে রোববার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের “শায়লা-হাফিজ” মিলনায়তনে সেরা ৪৭ রক্তদাতা ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম। এবারে বিশ্ব রক্তদাতা দিবসের স্লোগান “Give blood, give hope: together we save lives” কে সামনে রেখে এই আন্দোলনকে আরো বেগবান করতে সমাজের সকল স্তরের মানুষকে রক্ত দিতে আহ্বান জানান তিনি।
বিশ্ব রক্তদাতা দিবসে রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত কর্মসূচী ঢাকার উদ্যোগে একটি ব্লাড ডোনার ডেটাবেজ সফটওয়্যার চালু করা হয়। জরুরী প্রয়োজনের দেশের বিভিন্ন প্রান্তের রক্তদাতাদের সহজে খুঁজে পেতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম আশরাফ আলম এনডিসি, রক্ত কর্মসূচীর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এস এম হুমায়ুন কবির, হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম ও মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এম মজিবুল হক সহ রক্তকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রক্তদাতা ব্যাক্তি, প্রতিষ্ঠান এবং সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
ফটো গ্যালারি







