বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ভাইস-চেয়ারম্যান ডা. তাসনিম আজিম এবং কোষাধ্যক্ষ জনাব মুহাম্মদ আমিনুল ইসলাম ২১ ও ২২ জুলাই কক্সবাজারে বিডিআরসিএস স্থানীয় ইউনিট, পপুলেশন মুভমেন্ট অপারেশন (PMO) ও মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (MRRO) এর আওতায় চলমান বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন।
সফরকালে তাদের সঙ্গে ছিলেন বিডিআরসিএস-এর পরিচালক ডিআর জনাব মো. মিজানুর রহমান, পরিচালক ও হেড অব অপারেশন (PMO ও MRRO) আকরাম আলী খান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (আইএফআরসি) মানিক সাহা, প্রোগ্রাম ম্যানেজার (MRRO) জনাব মো. কেরামত আলীসহ জাতীয় সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
সফরের শুরুতে ভাইস-চেয়ারম্যান স্থানীয় কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা ও উন্নয়নের বিষয়ে মতামত গ্রহণ করেন। কোষাধ্যক্ষ জনাব মুহাম্মদ আমিনুল ইসলাম স্বেচ্ছাসেবকদের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন।
ভাইস-চেয়ারম্যান স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলেন, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে তারা সোসাইটির পাশাপাশি দেশের উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। পরবর্তীতে ভাইস-চেয়ারম্যান এমআরআরও-এর কুতুপালং ট্রানজিট সেন্টারের রান্নাঘর পরিদর্শন ও রান্না করা খাবার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। একই দিন তিনি উখিয়ার কুতুপালং-এ নির্মাণাধীন কেন্দ্রীয় গুদামের স্থানও ঘুরে দেখেন।
সফরের দ্বিতীয় দিনে তিনি ক্যাম্পে PMO-এর আওতায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম—যেমন নিরাপদ পানি ও স্যানিটেশন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, আশ্রয়, চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা, জীবিকায়ন, কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবা, সুরক্ষা ও লিঙ্গ সমতা ইত্যাদি পরিদর্শন করেন। পরিদর্শনকালে, দলটি বাস্তুচ্যুত কমিউনিটির সাথে কথা বলেন ও তাদের চ্যালেঞ্জ ও অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন।
দিনের শেষে ফিল্ড হাসপাতাল পরিদর্শনকালে তিনি সংক্ষিপ্ত এক আলোচনায় বলেন, বিডিআরসিএস’র চলমান মানবিক কার্যক্রমে অত্যন্ত মানবিক কার্যক্রমে পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি সবার প্রতি আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে বিডিআরসিএস-এর ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে এবং মানবতার সেবায় আরও এগিয়ে যাওয়া যায়।







