PMO Operational Update Sep’2025

২০১৭ সাল থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (IFRC) এবং অন্যান্য রেড ক্রস ও রেড ক্রিসেন্ট (RCRC) অংশীদারদের সহায়তায় ‘পপুলেশন মুভমেন্ট অপারেশন (PMO)’ বাস্তবায়ন করে আসছে। বর্তমানে IFRC–এর পাশাপাশি মোট ৯টি পার্টনার ন্যাশনাল সোসাইটি (PNS) এ কার্যক্রমে আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করছে।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে ১২ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। মৌলিক চাহিদা পূরণ, নিরাপত্তা এবং জীবিকা নিশ্চিতকরণের ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
মানবিক সহায়তার জন্য সামগ্রিক তহবিল বরাদ্দ ক্রমেই কমছে। সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত যৌথ রেসপন্স পরিকল্পনা (JRP) মোট ৬১৭.১ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে, ফলে প্রায় ৩২৯ মিলিয়ন মার্কিন ডলারের (৩৬%) ঘাটতি রয়ে গেছে—যা বেড়ে চলা মানবিক চাহিদার প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘাটতি।
একই সময়ে IFRC–ব্যাপী ইমার্জেন্সি আপিল (EA) ২০২৫–২০২৭ মেয়াদে মোট ৮৭ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক তহবিল প্রয়োজন। সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রাপ্ত তহবিল ছিল ২৩ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক, ফলে ৭৩% ঘাটতি এখনো পূরণ হয়নি।
বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, শুধুমাত্র সেপ্টেম্বর ২০২৫ মাসেই মানবিক সেবার আওতায় পৌঁছানো সম্ভব হয়েছে প্রায় ১৫৬,০০৮ জনের কাছে। এর মধ্যে ক্যাম্পে অবস্থানকারী ১৫২,৫২৯ জন এবং আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর ৮১,১১৮ জন অন্তর্ভুক্ত।
মূল সেবা খাতসেমুহ—স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ও হাইজিন (WASH), দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা (DCRM), আশ্রয় সহায়তা, জীবিকা উন্নয়ন, সুরক্ষা, লিঙ্গ ও অন্তর্ভুক্তি (PGI), কমিউনিটি সম্পৃক্ততা ও জবাবদিহিতা (CEA)।
শরণার্থী সমন্বয় কাঠামো (RCF)–এর আওতায় একটি নতুন সমন্বয় কাঠামো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নতুন কাঠামো অনুযায়ী বাংলাদেশ সরকার এবং UNHCR যৌথভাবে নেতৃত্ব প্রদান করবে। এটি IOM থেকে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াকে চিহ্নিত করবে, যারা বর্তমানে ১৭টি ক্যাম্প তত্ত্বাবধান করছে।
ক্যাম্প এলাকা, আশ্রয়দাতা সম্প্রদায় এবং বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, যা মানবিক কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত ঝুঁকি সৃষ্টি করছে।
সীমিত সক্ষমতার মধ্যেও বিডিআরসিএস মানবিক সহায়তা অব্যাহত রাখছে। একই সঙ্গে IFRC, বিভিন্ন RCRC অংশীদার এবং অন্যান্য অংশীজনদের সাথে আলোচনা, সমন্বয় ও প্রচারণার মাধ্যমে প্রয়োজনীয় তহবিল সংগ্রহের প্রচেষ্টা জোরদার করা হয়েছে।
বর্ধিত চাহিদা, কমে যাওয়া তহবিল এবং জটিল নিরাপত্তা পরিস্থিতির কারণে মানবিক প্রেক্ষাপট এখনও অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। শরণার্থী ও স্থানীয় উভয় জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন পূরণে টেকসই তহবিল, শক্তিশালী সমন্বয় এবং উন্নত কার্যক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
PMO Operational Update Sep’2025
Skip to content