২০২৫ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) তার নিয়মিত মানবিক কার্যক্রম-দুর্যোগে সাড়াদান ও প্রস্তুতি, স্বাস্থ্য সেবা, যুব ও স্বেচ্ছাসেবক সক্ষমতা উন্নয়ন, কমিউনিটি কার্যক্রম এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস উদ্যোগসমূহ অবিচ্ছিন্নভাবে পরিচালনা করেছে। Movement Partners ও দাতা সংস্থাসমূহের সহযোগিতায় বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক ৩৫ টি প্রকল্প চলমান রয়েছে। দুর্যোগ সাড়াদানের অংশ হিসেবে বন্যা রেসপন্স-২০২৪, ঘূর্নিঝড় রেমাল রেসপন্স-২০২৪, বন্যা রেসপন্স-২০২৫, টর্নেডো জরুরি সহায়তা কর্মসূচি-২০২৫, শরনার্থী সহায়তা কার্যক্রম, পপুলেশন মুভমেন্ট অপারেশন (পিএমও) ইত্যাদি এর মাধ্যমে মানবিক সেবা অব্যাহত রয়েছে।
বার্ষিক প্রতিবেদন ২০২৫






